সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে ব্যাংক খাতে বিনিয়োগ। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এ খাতে বিনিয়োগ এসেছে ৫৪ হাজার ১০০ কোটি আমিরাতি দিরহাম। দ্রুততার সঙ্গে প্রসার ঘটছে এ খাতটির। ডিজিটাল ব্যাংকিং পরিষেবার বিকাশ ও গ্রাহকদের আস্থার কারণে ব্যাংক খাত দেশের অর্থনীতিতে সম্ভাব্য অনুঘটক হিসেবে আবির্ভূত হচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
২০২২ সালের ফেব্রুয়ারিতে বিনিয়োগ ছিল ৪৭ হাজার ১০ কোটি আমিরাতি দিরহাম। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের বিনিয়োগ গত বছরের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বড় ব্যাংকে বিনিয়োগের সিংহভাগই মূলত জমা রয়েছে সঞ্চয়পত্র হিসেবে, যা মোট বিনিয়োগের ৪৬ শতাংশ বা ২৪ হাজার ৮৯০ কোটি আমিরাতি দিরহাম। অন্যদিকে এইচটিএম সঞ্চয়পত্র রয়েছে সম্পূর্ণ বিনিয়োগের ৪২ দশমিক ৫ শতাংশ, মুদ্রামানে যার পরিমাণ ২৩ হাজার ৩০ কোটি আমিরাতি দিরহাম। বছরওয়ারি প্রবৃদ্ধির হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।










