প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষার মাধ্যমে আগামী দিনের দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলার লক্ষ্যে গতকাল রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ নুরুজ্জামান এবং নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম জহিরুল ইসলাম ফরহাদ।

এদিন ড্যাফোডিল পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্টের ২৪ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল বিশ্বে কম্পিউটার লিটারেসি শিক্ষাজীবনের একটি অপরিহার্য দক্ষতা। —বিজ্ঞপ্তি