সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) সঙ্গে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি টাঙ্গাইলের এসএসএসের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আবদুল হামিদ ভূঁইয়া ও ব্র্যাক ব্যাংকের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এসএসএসের পরিচালক (এইচআরডি ও অ্যাডমিন) মাহবুবুল হক ভূঁইয়া এবং ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড (ঢাকা নর্থ ও ময়মনসিংহ) তানভীর রহমান, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, রিলেশনশিপ ম্যানেজার, এমএফআই ফাইন্যান্স উম্মে হাবিবা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।