সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে পণ্য দুটির মোড়ক উন্মোচন করা হয়। এসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, নতুন এনার্জি স্টোরেজ সমাধানটি বিশেষভাবে বাসাবাড়ির জন্য তৈরি করা হয়েছে, যাতে বিদ্যুৎ বিভ্রাটের সময় প্রয়োজনীয় গৃহস্থালি যন্ত্রপাতি সচল রাখা সম্ভব হয়।

অনুষ্ঠানে গুডউই টেকনোলজিসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব মার্কেটিং ম্যাগি চেন, হেড অব সলিউশন এরিক ইয়াং, হেড অব মার্কেট রিসার্চ ভ্যানেসা চেং ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাহির শাহরিয়ার উপস্থিত ছিলেন। অন্যদিকে এসিআই রিনিউয়েবল এনার্জি ও এসিআই মোটরস লিমিটেডের পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস, চিফ বিজনেস অফিসার প্রকৌশলী আসিফ উদ্দিন, বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি ও অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদ তানিম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গুডউই ইও জি২ সিরিজ অফ-গ্রিড ইনভার্টার ও লিংক্স এ জি৪ সিরিজ ব্যাটারির সমন্বয়ে গড়ে ওঠা এ সমাধান বিদ্যুৎ না থাকলেও ঘরের বাতি, ফ্যান, ইন্টারনেট সংযোগ, যোগাযোগের যন্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গৃহস্থালি সরঞ্জামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। প্রচলিত জ্বালানিনির্ভর, ব্যাকআপ ব্যবস্থার তুলনায় এটি আরো পরিচ্ছন্ন, নীরব এবং ব্যবহারবান্ধব বিকল্প হিসেবে পরিবারের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও জ্বালানি স্বনির্ভরতা বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পণ্য দুটি আনুষ্ঠানিক উন্মোচনের পাশাপাশি এগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, ব্যবহার এবং বাংলাদেশের বাসাবাড়িতে নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ ব্যাকআপ সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ উপস্থাপনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।