কৃষি খাতে বিশেষ সিএসআরের আওতায় এনসিসি ব্যাংক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ‘প্রিলড ইউরিয়া অ্যাপ্লিকেটর’ কৃষিযন্ত্রের উন্নয়নসংক্রান্ত একটি গবেষণা প্রকল্পে ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করবে। গতকাল এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিনের উপস্থিতিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. শাহজাহান কবীর এবং এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।