ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। সভায় অন্যদের মধ্যে শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী, কোম্পানি সচিব অলি কামাল, এফসিএস ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ২০২৩ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদিত হয়।—বিজ্ঞপ্তি
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৫তম এজিএম অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।










