চট্টগ্রামের বাঁশখালীতে সম্প্রতি ইস্টার্ন ব্যাংকের ৩৬তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এএনএম শাহদাত আলম চৌধুরী, ২ নং সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশাখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুক, ইবিএলের ডিএমডি ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, ইবিএল ব্র্যাঞ্চ এরিয়া হেড-চট্টগ্রাম মেসবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।