এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার পক্ষে নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ও এমডি মো. ফাইজুর রহমান এমওইউতে স্বাক্ষর করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এ অংশীদারত্বের আওতায় মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ডায়াগনস্টিক ও মলিকুলার টেস্ট, রেডিওলজি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ওয়েলনেস ট্রিটমেন্টসহ বিভিন্ন চিকিৎসাসেবা, যা কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন। এছাড়া কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার পক্ষে ছিলেন কনকর্ড হেলথকেয়ার গ্রুপ ও নোয়াপাড়া গ্রুপের পরিচালক ফাইয়াজ ইবনে রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্ব মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকদের জন্য মূল্যসংযোজনমূলক সেবা ও লাইফস্টাইল সুবিধা নিশ্চিতের ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যা বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।










