হজ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে একটি হজ বুথ এবং মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ বুথ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান এবং হাবের প্রেসিডেন্ট এম শাহাদাত হোসাইন তসলিম।