সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৭৩৭ ন্যারো বডি উড়োজাহাজের উৎপাদন বাড়ানোর কথা ভাবছে বোয়িং। তবে কোম্পানিটির কর্মকর্তারা জানান, কারখানায় উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো সময় লাগবে। এমনকি উৎপাদন বাড়ানোর কথা ভাবলেও পরিস্থিতি সহজ হচ্ছে না। এক বিবৃতিতে কোম্পানি জানায়, উড়োজাহাজ নির্মাতা কোম্পানিটি এখন ৭৩৭ প্রডাকশন লাইন নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে প্রতি মাসে ৩১টির পরিবর্তে ৩৮টি জেট তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোম্পানির প্রধান নির্বাহী ডেভ ক্যালহন জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কোম্পানি প্রতি মাসে ৪২টি ৭৩৭ জেট উৎপাদনের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে চলতি বছরই বোয়িং এটি বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। ক্যালহন ৭৩৭ জেটের উৎপাদন ৫০-৬০-এ উত্তীর্ণ করার কথা জানালেও উৎপাদন লাইন স্বাভাবিক আছে কিনা তা বোয়িংকে দেখতে হবে। কেননা এর আগে বোয়িং ২০২৪ সালের জুন থেকে প্রতি মাসে ৭৩৭-এর উৎপাদন ৪৭ ইউনিটে উত্তীর্ণের কথা জানিয়েছিল। খালিজটাইমস
৭৩৭ জেটের উৎপাদন বাড়ানোর কথা ভাবছে বোয়িং
সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৭৩৭ ন্যারো বডি উড়োজাহাজের উৎপাদন বাড়ানোর কথা ভাবছে বোয়িং।










