বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহের মাঝে একটি চুক্তি সই হয়েছে। সম্প্রতি বিসিএসআইআরের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকৃবির ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল ও বিসিএসআইআরের সদস্য (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন। গবেষণা সমন্বয়কারী ড. অহেদুল আকবর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিসিএসআইআর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহের মাঝে একটি চুক্তি সই হয়েছে।










