মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সব শর্ত সফলভাবে পূরণ করায় এ স্বীকৃতি দেয়া হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিএসির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়টির পক্ষে সনদ গ্রহণ করেন ট্রেজারার অধ্যাপক ড. আলী আহমেদ, রেজিস্টার ড. মো. হারুন-অর-রশিদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. কে আহমেদ আলম এবং ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আল মনসুর। বিইউবিটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অ্যাক্রেডিটেশন রুলস ২০২২ অনুযায়ী প্রাপ্ত এ সনদ পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।
এ স্বীকৃতির ফলে বিইউবিটির ইইই বিভাগের গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা ও মর্যাদা আরো বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিইউবিটি শুরু থেকেই গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইইই বিভাগের এ বৈশ্বিক মানের স্বীকৃতি সেই নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষার মান তদারকি ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিএসি। বিইউবিটি শুরু থেকেই বাংলাদেশে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ইইই বিভাগের এ সফলতা সেই পথচলায় একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।










