স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এয়ার গ্লাস ৩ উন্মোচন করেছে অপো। এটি অ্যাসিস্টেড রিয়ালিটি চশমার নতুন প্রজন্মের একটি প্রোটোটাইপ।
স্মার্টফোনের মাধ্যমে অপোর অ্যান্ডেসজিপিটি মডেলে প্রবেশ করতে পারবে অপো এয়ার গ্লাস ৩, যা ইউজারকে দেবে একটি নতুন নির্বিঘ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভিজ্ঞতা।
অনুষ্ঠান আয়োজনের আগেই, অপো এআই সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে অপো এআই স্মার্টফোন হোয়াইট পেপার প্রকাশ করে প্রতিষ্ঠানটি, যা স্মার্টফোনকে একটি এআই স্মার্টফোনে রূপান্তরের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে।
এমডব্লিউসি-২০২৪ এ, কোয়ালকম টেকনোলজিস ইনকর্পোরেটেড এবং স্টার্টআপ আলপসেনটেকের সঙ্গে যৌথভাবে অপো একটি নতুন এআই মোশন অ্যালগরিদম চালু করে। হাইব্রিড ভিশন সেন্সিং (এইচভিএস) প্রযুক্তির উপর ভিত্তি করে এটি চালু করা হয়েছে, যা উচ্চ-গতির চলমান বস্তুর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে এনেছে বাড়তি স্বচ্ছতা।
সবচেয়ে হালকা বাইনোকুলার এআর চশমা
টেক্সট, ইমেজ, ভিডিও ও অডিও সহ বিভিন্ন তথ্য বুঝতে দক্ষ এ চশমা। এর মাল্টিমোডাল এআই প্রযুক্তি ভয়েস ও ভিজ্যুয়ালের মতো আরো জটিল ইউজার সিনারিও বিভিন্ন প্রক্রিয়া করে তা ব্যাখ্যা করতে সক্ষম। এ ফিচারগুলো ব্যবহারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এক্সআর (এক্সটেন্ডেড রিয়েলিটি) ডিভাইসগুলো। বিজ্ঞপ্তি










