ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওন ই-বাইক সিরিজে ‘সুপার সেভার কার্নিভাল অফার’ ঘোষণা করেছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান এ অফারের আওতায় গ্রাহকদের জন্য রয়েছে নতুন আসা মডেলে ৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে ওয়ালটন।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অফারের বড় আকর্ষণ মাসিক লটারি ড্র। অফার চলাকালে ওয়ালটন প্লাজা থেকে যেকোনো মডেলের তাকিওন ই-বাইক ক্রয়কারী গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে এ লটারিতে অংশগ্রহণ করবেন। প্রতি মাসে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল টিমের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করার জন্য একটি টিকিট অথবা টিকিটের সমমূল্যের নগদ অর্থ উপহার।

‎অফারের আওতায় নতুন মডেল তাকিওন ফিউশন ২৫আরএস পাওয়া যাচ্ছে ৯ হাজার ৬০০ টাকা ছাড়ে মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৫০ টাকায়। তাকিওন ফিউশন ২৫টিআর পাওয়া যাচ্ছে ৮ হাজার ৫১০ টাকা ছাড়ে মাত্র ১ লাখ ৪৬ হাজার ৯৯০ টাকায়। এছাড়া ফিউশন ২৫এফজেড এবং তাকিওন ১ দশমিক শূন্য শূন্য মডেলেও চলছে আকর্ষণীয় ছাড়।

ওয়ালটন বলছে, ‎তাকিওন ই-বাইকে রয়েছে শক্তিশালী ডিসি ব্রাসলেস বা হাব মোটর, উন্নত গ্রাফিন কিংবা লেড অ্যাসিড ব্যাটারি, নির্ভরযোগ্য ব্রেকিং সিস্টেম এবং স্থিতিশীল রাইডিং পারফরম্যান্স। একবার চার্জে দীর্ঘ রেঞ্জ, কম বিদ্যুৎ খরচ এবং সহজ রক্ষণাবেক্ষণের সুবিধা তাকিওন ই-বাইককে শহর কিংবা গ্রামীণ জনপদে যাতায়াতের জন্য একটি স্মার্ট বিকল্পে পরিণত করেছে।

উল্লেখ্য, তাকিওন ই-বাইক সিরিজের সব মডেলই দেশজুড়ে ওয়ালটন প্লাজা থেকে সহজেই ক্রয় করা যাচ্ছে। প্রতিটি ই-বাইকের সঙ্গে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং ওয়ালটনের দেশব্যাপী বিস্তৃত আফটার সেলস সার্ভিস নেটওয়ার্ক, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদে ব্যবহার নিশ্চিত করে।