শুধু বছরে একটি দিন নয়, প্রতি মাসেই পালিত হোক মা দিবস—এমন অভিনব চিন্তা মাথায় রেখে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড প্রতিষ্ঠানটির নারী কর্মীদের জন্য নিশ্চিত করেছে বিশেষ সুবিধা। নারী কর্মী এবং মা, যাদের সদ্যোজাত থেকে পাঁচ বছর বয়সী সন্তান রয়েছে, তারা প্রতি মাসেই পাবেন একদিন ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ করার সুযোগ। এ ক্ষেত্রে সেই দিনটিতে তারা যেমন নিশ্চিন্তে অফিসের কাজও করতে পারবেন, তেমনি নিজের সন্তানকেও সময় দিতে পারবেন।
প্রতিষ্ঠানটির এমডি রিজওয়ান দাউদ সামস বলেন, ‘একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি বরাবরই নারী ক্ষমতায়নে বিশ্বাসী। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, উন্নয়ন ও অগ্রগতি সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানের উন্নয়নের অন্যতম নির্দেশক। —বিজ্ঞপ্তি










