ঢাকা ব্যাংক পিএলসি ও রবি আজিয়াটা পিএলসি যৌথভাবে ‘রবি এলিট’ গ্রাহকদের জন্য কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা ব্যাংকের এমডি ওসমান এরশাদ ফয়েজ, রবি আজিয়াটার সিইও ও এমডি জিয়াদ শাতারা এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এএমডি একেএম শাহনেওয়াজ, ডিএমডি ও সিইএমও মো. মোস্তাক আহমেদ, রবির সিসিও শিহাব আহমদ ও মার্কেটিং হেড মো. শওকত কাদের চৌধুরী।
ঢাকা ব্যাংক-রবি আজিয়াটার কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু
ঢাকা ব্যাংক পিএলসি ও রবি আজিয়াটা পিএলসি যৌথভাবে ‘রবি এলিট’ গ্রাহকদের জন্য কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে।










