ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। এতে মান্নান বেপারী চেয়ারম্যান ও শাহানা পারভীন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি মো. ইকবাল হোসেন সেক্রেটারি এবং মো. কামরুজ্জামান ট্রেজারার নির্বাচিত হয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি ডিবিসির এক সভায় তাদের নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মান্নান বেপারী বর্তমানে সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২১ সালে তিনি ডিবিসির ট্রেজারার, ২০২৩ সালে সেক্রেটারি এবং ২০২৪ সালে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাইস চেয়ারম্যান শাহানা পারভীন বর্তমানে আইসিডিডিআর,বির সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি ২০২২ সালে ডিবিসির ট্রেজারার এবং ২০২৪ সালে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

সেক্রেটারি মো. ইকবাল হোসেন বর্তমানে সোনালী ব্যাংক পিএলসির সিএফও অ্যান্ড হেড অব ট্রেজারি হিসেবে কর্মরত। তিনি ২০২৩ সালে ডিবিসির ট্রেজারার ছিলেন।

ট্রেজারার মো. কামরুজ্জামান বর্তমানে কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স) ও কোম্পানি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন।