ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ভার্চুয়াল প্লাটফর্মে অপারেশন অব ওয়েব বেইজড কার্ড পেমেন্ট অ্যান্ড ডিপোজিট সফটওয়্যার শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও অফিসাররা অংশগ্রহণ করেন। কর্মশালার সেশন পরিচালনা করেন কার্ড ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট উজ্জল কুমার পাল। ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কর্মশালার সভাপতিত্ব করেন ব্যাংকের ইনফরমেশন ও টেকনোলজি ডিভিশনের প্রধান ও এসইভিপি কাজী কামাল উদ্দিন আহমেদ।
ন্যাশনাল ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ভার্চুয়াল প্লাটফর্মে অপারেশন অব ওয়েব বেইজড কার্ড পেমেন্ট অ্যান্ড ডিপোজিট সফটওয়্যার শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।










