ইস্টার্ন ব্যাংক পিএলসি ও সান ফার্মাসিউটিক্যালের মধ্যে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে ইবিএলের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি, রিটেইল ও এসএমই প্রধান এম খোরশেদ আনোয়ার এবং সান ফার্মাসিউটিক্যালের (ইজেড) সিনিয়র ম্যানেজার (অর্থ ও হিসাব) মো. ওয়াহিদুর রশিদ উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ইবিএলের হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব ট্র্যানজেকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম, হেড অব পেরোল ব্যাংকিং তৃষা তাকলীম উপস্থিত ছিলেন।
ইবিএল-সান ফার্মাসিউটিক্যাল পেরোল ব্যাংকিং চুক্তি
ইস্টার্ন ব্যাংক পিএলসি ও সান ফার্মাসিউটিক্যালের মধ্যে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










