দক্ষিণ কোরিয়ার মাথাপিছু জিডিপি ২০২২ সালে কমেছে। ব্যাংক অব কোরিয়ার দেয়া তথ্যমতে, দেশটিতে জিডিপি ৮ দশমিক ২ শতাংশ কমে ৩২ হাজার ১৪২ ডলারে দাঁড়িয়েছে। জাপান ও সুইডেনের পর এ পতন ছিল তৃতীয় বৃহত্তম। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
মার্কিন ডলারের বিপরীতে কোরিয়ান ওনের দুর্বলতা ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা জিডিপিতে এ তীব্র পতনের পেছনে প্রধান কারণ ছিল। মার্কিন ডলারে পরিমাপ করা হলে এটি ৭ দশমিক ৯ শতাংশের পতন রেকর্ড করেছে, যা ১৬৮ কোটি ডলারে পৌঁছেছে। উপলব্ধ ডাটায় দেখা যায় ৪২টি দেশের মধ্যে কোরিয়ার এ পতন সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। ব্যাংক অব কোরিয়ার গভর্নর রি চ্যাং-ইয়ং বলেন, ‘তেলের দাম বৃদ্ধি ডলারের বিপরীতে কোরিয়ান ওনের অবমূল্যায়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে।’ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দশমিক ২ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৩ শতাংশে উন্নীত করলেও বিশ্ব অর্থনীতিতে ‘ক্রমাগত চ্যালেঞ্জের’ কথা উল্লেখ করে কোরিয়ার প্রবৃদ্ধি দশমিক ১ শতাংশ পয়েন্ট কমিয়ে ১ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।










