গত বছর ৬০ শতাংশেরও বেশি দরপতন হলেও চলতি বছরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিটকয়েন। বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অনিশ্চয়তার মধ্যে ডিজিটাল এ মুদ্রার মান ২৮ হাজার ডলারে দাঁড়িয়েছে। নয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে বিটকয়েনের মান। চলতি বছরের শুরুর তুলনায় বিটকয়েনের মান ৭০ শতাংশেরও বেশি বাড়ল। এপি