ঢাকা ফ্লো’র উদ্যোগে ঢাকার বারিধারা লেকসাইড রাজউক পার্কে আয়োজিত ইন্সপায়ার হার ওয়েলনেস শীর্ষক ফেস্টিভালে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। শুক্র ও শনিবার বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এ ফেস্টিভালটির মূল লক্ষ্য ছিল নারীত্বের চেতনাকে উৎসাহিত করা। ‘আইপিডিসি প্রীতি’র অধীনে নারীর ক্ষমতায়নের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এ আয়োজনে অংশ নিয়েছে।
ইভেন্টটির দ্বিতীয় দিন শনিবার বিকেলে আইপিডিসি’র পক্ষ থেকে ফেস্টিভালে উপস্থিত হন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিজওয়ান দাউদ সামস, কোম্পানি সেক্রেটারি, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত হেড অফ ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন সামিউল হাশিম, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. সাঈদ ইকবাল, হেড অফ প্রীতি ফারজানা আহমেদসহ আইপিডিসি’র সিনিয়র কর্মকর্তারা অনেকে।
দুইদিনব্যাপী এই আয়োজনে ক্লাস, মতবিনিময়, কর্মশালাসহ নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ইভেন্টটি ছিল উৎসবমুখর। এই আয়োজনে আইপিডিসি’র প্রাণবন্ত অংশগ্রহণ ছিল নারীর জন্য সহযোগিতামূলক ও সমঅধিকারভিত্তিক সমাজ নির্মাণে আইপিডিসি’র প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ।
উল্লেখ্য, ‘আইপিডিসি প্রীতি’ আইপিডিসি’র রিটেইল প্রডাক্টসমূহের একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে নারী গ্রাহকদের জন্য বিশেষায়িত সেবা দেয়া হয়। আইপিডিসি স্টলে ডিপোজিট, অটো লোন, হোম লোনসহ অন্যান্য সেবা বিষয়ে আগ্রহীদের বিস্তারিত জানাতে, সেবা সম্পর্কে তাদের প্রশ্নের উত্তর প্রদান করতে এবং আর্থিক সেবা সংক্রান্ত পরামর্শ দিয়ে সাহায্য করতে আইপিডিসি’র সুদক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি










