ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও বাংলালিংক সম্প্রতি ঢাকায় বাংলালিংক টাইগার্স ডেন হাউজে একটি কৌশলগত অ্যালায়েন্স চুক্তি স্বাক্ষর করে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস পরিচালক রুবাইয়াৎ এ তানজীম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির অধীনে বাংলালিংক ইবিএলকে আইসিটি সেবা ও সমাধান দেয়ার পাশাপাশি ব্যাংকের ভবিষ্যৎ আইসিটি উদ্যোগ এবং অটোমেশন বিশেষ করে স্কাইব্যাংকিং অ্যাপের সম্প্রসারণে সহায়তা করবে।
ইবিএলকে আইসিটি সলিউশন দেবে বাংলালিংক
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও বাংলালিংক সম্প্রতি ঢাকায় বাংলালিংক টাইগার্স ডেন হাউজে একটি কৌশলগত অ্যালায়েন্স চুক্তি স্বাক্ষর করে।










