লয়েডস ব্যাংকিং গ্রুপ চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা করেছে ১৫০ কোটি পাউন্ড বা ১৯০ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ৫০ শতাংশ বেড়েছে। এক বিবৃতিতে ব্রিটেনভিত্তিক ব্যাংকটি জানায়, উচ্চ সুদহারে ভর করে জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের আয় হয়েছে ৩৪০ কোটি পাউন্ড, যা আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। গত প্রান্তিকে লয়েডস ব্যাংকের কর-পূর্ব মুনাফা ২৬ শতাংশ বেড়ে ২৩০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। ফ্রি মালয়েশিয়া টুডে
লয়েডস ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫০%
লয়েডস ব্যাংকিং গ্রুপ চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা করেছে ১৫০ কোটি পাউন্ড বা ১৯০ কোটি ডলার।










