হেইলিবারি ভালুকার শতাধিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সনদ পেয়েছে। হেইলিবারি ভালুকা ও এমআইটির যৌথ উদ্যোগে হেইলিবারি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ শীর্ষক সম্মেলনের সমাপনীতে গতকাল এ সনদ প্রদান করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকৌশল এবং উদ্ভাবন ক্ষমতাকে উন্নত স্তরে প্রসারিত করাসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের স্বীকৃতিস্বরূপ এ সনদ দেয় এমআইটির এজগারটন সেন্টার। অনুষ্ঠানে হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’ গ্রেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও হেইলিবারি ভালুকার উপদেষ্টা অধ্যাপক এসএমএ ফয়েজ, একাডেমিক ডিরেক্টর ড. সন্দীপ অনন্ত নারায়ণসহ এমআইটির ফ্যাকাল্টি মেম্বার ও গ্র্যাজুয়েটরা। এছাড়া উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমদসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর অভিভাবকরা।-বিজ্ঞপ্তি
হেইলিবারি ভালুকার শতাধিক শিক্ষার্থী পেল এমআইটির সনদ
হেইলিবারি ভালুকার শতাধিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সনদ পেয়েছে।










