যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে পাঁচ লাখ গাড়ি প্রত্যাহার করছে হোন্ডা। সিট বেল্টে সমস্যার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জাপানভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটি। হোন্ডার যেসব গাড়ি প্রত্যাহার করা হচ্ছে তার মধ্যে রয়েছে ২০১৭-২০-এর মধ্যে সর্বোচ্চ বিক্রীত সিআর-ভি, ২০১৮ ও ২০১৯ সালে বিক্রীত অ্যাকর্ড, ২০১৮-২০-এ বিক্রীত অডিসি, ২০১৯ সালের ইনসাইট। এছাড়া রয়েছে ২০১৯ ও ২০২০ সালে বিক্রি হওয়া অ্যাকুরা আরডিএক্স। এপি