বুধবার অ্যামটবের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অ্যামটব।
অ্যামটবের নবনির্বাচিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলালিংকের সিইও ইয়োহান বুসে, ভাইস প্রেসিডেন্ট গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং পরিচালক হিসেবে রয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী। অ্যামটব মহাসচিব ও পরিচালক (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার সভাটি সঞ্চালনা করেন।










