ব্রাজিলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগ ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বিনিয়োগ বৃদ্ধির পথে এগোচ্ছে ইউএই। রোববার এমনটা জানান ইউএইর অর্থমন্ত্রী আবদুল্লা বিন তৌক। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার ইউএই সফরের পর বিনিয়োগের এ উপাত্ত প্রকাশ করল উপসাগরীয় দেশটি। মধ্যপ্রাচ্যে ব্রাজিলের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ইউএই। দ্য ন্যাশনাল