জাপানের এমইউএফজি ব্যাংক ও মিজুহো ফাইন্যান্সিয়াল গ্রুপ চলতি অর্থবছরে ভারতে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাপকভাবে বাড়াতে যাচ্ছে। দেশটির শিক্ষিত ও ইংরেজিভাষী কর্মীদের বিস্তৃত পুলের সুযোগ কাজে লাগিয়ে সেখানে আরো প্রশাসনিক ও তথ্যপ্রযুক্তি কার্যক্রম স্থানান্তর করতে যাচ্ছে তারা। খবর নিক্কেই এশিয়া।
এমইউএফজি ব্যাংক বর্তমানে ৫০০ কর্মী নিয়ে তাদের বৈশ্বিক পরিষেবা চালাচ্ছে, যা ২০২০ সালে মাত্র ২০ জন কর্মী নিয়ে শুরু হয়েছিল এবং সেটি নিবন্ধিত ছিল ‘এমইউএফজি এন্টারপ্রাইজ সলিউশনস ইন্ডিয়া’ নামে। ব্যাংকটির লক্ষ্য, তারা আগামী বছরের মার্চ মাসের মধ্যে এ সংখ্যা এক হাজার এবং তিন বছরের মধ্যে তা দুই হাজারে উন্নীত করবে।
অন্যদিকে, মিজুহো ফাইন্যান্সিয়াল গ্রুপ সম্প্রতি তাদের ভারতীয় ইউনিটে কর্মী বাড়িয়ে প্রায় ১৫০ জন করেছে, যা আগামী মার্চে ৩০০ জনে উন্নীত করার লক্ষ্য।










