বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে গতকাল কুমিল্লায় আর্থিক সাক্ষরতা সেমিনারের আয়োজন করে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এসইভিপি ও সিএফও মো. জাফর ছাদেক এফসিএ। সেমিনারে রেমিট্যান্স প্রেরণকারী পরিবারের প্রায় ৩০ জন সদস্য অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, গুণবতী শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ ইমরান, ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক গাজী মো. গোলাম রাব্বী, দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিটের সদস্য সাহাবুব আলম ও মোহাম্মদ মনজুর রহমান এবং ফরেন রেমিট্যান্স ইনচার্জ শাকাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।