গত ছয় দশকের মধ্যে চীনে সবচেয়ে শুষ্কতম গ্রীষ্মকাল চলছে। এর কারণে দক্ষিণ-পশ্চিম চীনের গ্যান বিংডংয়ের গ্রিনহাউজে হলুদ ফলের শত শত পার্সিমন গাছ শুকিয়ে গিয়েছে। এতে খামারটিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

এপির খবরে বলা হয়, চংকিংয়ের শিল্প মহানগরীর দক্ষিণে অবস্থিত গ্যানের খামারটি। ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার অর্ধেক সবজি নষ্ট হয়ে গিয়েছে। তীব্র খরা বিশাল ইয়াংশি নদীকে সংকুচিত করেছে এবং মধ্য চীনজুড়ে ফসল শুকিয়ে ফেলছে।

গ্যান জানান, উৎপাদিত বেগুন স্ট্রবেরির মতো হয়েছে।

প্রাদেশিক সরকার শনিবার জানিয়েছে, চংকিংয়ের পূর্বে হুবেই প্রদেশে তীব্র তাপের কারণে ১৭০ কোটি একর ফসলের ক্ষতি হয়েছে। এ অঞ্চলের ২ লাখ ২০ হাজার মানুষের পানির প্রয়োজন ছিল।

চংকিংয়ের দক্ষিণের কৃষক গ্যান বলেছেন, এ তাপদাহের কারণে তিনি তার এক-তৃতীয়াংশ পার্সিমন গাছ হারিয়েছেন। এছাড়া এ এলাকার কৃষকরা সাধারণত আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরে ধান কাটে। কিন্তু এ বছর অন্তত দুই সপ্তাহ আগে কাটার পরিকল্পনা করছে।