ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্রেজারি, ট্রেড, সাপ্লাই চেইন ও ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা খাতে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য উদ্ভাবনী ও কার্যকর ট্রেড ফাইন্যান্স সমাধান প্রদানে এইচএসবিসি বাংলাদেশের ধারাবাহিক অবদানের প্রতিফলন।

বাংলাদেশে এ স্বীকৃতির পাশাপাশি এইচএসবিসি এশিয়ার বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় বাজারেও একাধিক সম্মাননা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ‘বেস্ট সার্ভিস প্রোভাইডার—ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ট্রেড ফাইন্যান্স’, ‘বেস্ট ইন ট্রেজারি অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল—নিউ ইকোনমি’ এবং ‘এডিটরস ট্রিপল স্টার ফর টোকেনাইজড ডিপোজিট সার্ভিস’ পুরস্কার। এছাড়া আন্তর্জাতিক বাজারে ট্রেড ফাইন্যান্স খাতে থাইল্যান্ড ও ভিয়েতনাম, সাপ্লাই চেইন ফাইন্যান্সে ফিলিপাইন, লিকুইডিটি ম্যানেজমেন্টে ইন্দোনেশিয়া এবং অন্যান্য বিভিন্ন বিভাগে স্বীকৃতি অর্জন করেছে এইচএসবিসি।

এ অর্জন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, ‘পণ্য সহজেই অনুকরণ করা সম্ভব হলেও সেবার উৎকর্ষই একটি প্রতিষ্ঠানকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এ পুরস্কার আমাদের সহকর্মীদের নিষ্ঠা, গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা প্রদানে আমাদের মনোযোগ এবং বাংলাদেশসহ বৈশ্বিক বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানের বাণিজ্য কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’

অন্যদিকে এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনস প্রধান আহমদ রাবিউল হাসান বলেন, ‘বাংলাদেশের সেরা ট্রেড ফাইন্যান্স সেবা প্রদানকারী হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা গ্রাহকদের জন্য গতি, নিশ্চয়তা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কাজ করছি, যাতে তারা বিভিন্ন বাজার ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নির্বিঘ্নে বাণিজ্য পরিচালনা করতে পারেন।’ গ্রাহকদের ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য ভবিষ্যতেও বিশ্বমানের সেবা ও সমাধান চালু করতে বিনিয়োগ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।