সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা-খাওয়া ও উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ১০ বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সায়মা হল। এ আবাসিক হোস্টেলের এক দশক পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, সদস্য এ মতিন চৌধুরী, সালমা করিম, তৌহিদ সামাদ, ওয়াজেদ আলী খান পন্নী ও রাশেদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম. তামিম ও উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি মোহাম্মদ তানভীর মাদার ও ড. হুসনে আরা আলী।
সায়মা হলের এক দশক পূর্তি উদযাপন করল আইইউবি
সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা-খাওয়া ও উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ১০ বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সায়মা হল।










