বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ১০টি শাখাকে পুরস্কৃত করা হয়েছে। বিকেবি স্টাফ কলেজ অডিটোরিয়ামে সম্প্রতি এক অনুষ্ঠানে ১০টি শাখার ব্যবস্থাপক ও রেমিট্যান্স কর্মকর্তাকে আর্থিক পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন ও সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকসহ অন্য নির্বাহীরা।