এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ‘ঋতুস্রাববান্ধব বিশ্ব গড়ে তুলি’-কে সামনে রেখে স্কুলের সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে পুষ্টি প্যাক বিতরণ করা হয়।
এ উদ্যোগের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন কিশোরী মেয়েদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য চাহিদা পূরণ ও তাদের সামাজিক মর্যাদা রক্ষায় নিজেদের ধারাবাহিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এমটিবি ফাউন্ডেশন বিশ্বাস করে সমাজে ঋতুস্রাব নিয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা পণ্যের সহজলভ্যতা, ঋতুস্রাববান্ধব স্যানিটেশন ব্যবস্থা এবং মৌলিক পুষ্টি সহায়তা নিশ্চিত করা জরুরি। এগুলো নিশ্চিত করা গেলে কিশোরী ও মেয়েরা ঋতুস্রাবকালীন শারীরিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বজায় রাখতে পারবে, যা প্রকারান্তরে স্কুলে তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্যোগটি এ উদ্যোগটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩, ৪ এবং ১০ অর্জনে এমটিবি ফাউন্ডেশনের লক্ষ্যকে প্রতিফলিত করে।
অনুষ্ঠানে আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মালিহা আহসানের হাতে সুবিধাবঞ্চিত ছাত্রীদের জন্য পুষ্টি সামগ্রী তুলে দেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়া চৌধুরী।
এ সময় আবিন্তা কবির ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারখুন্দা আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










