সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সেন্টার ফর পিস স্টাডিজের উদ্যোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বাসাডর টক ‘গাজায় ইসরায়েলের যুদ্ধ: ফিলিস্তিনিদের চোখে শান্তির সংজ্ঞা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাজায় সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে এ আলোচনায় ফিলিস্তিনের ভাষ্যমতে সেখানকার সাম্প্রতিক পরিস্থিতি এবং শান্তির বিভিন্ন সম্ভাব্য দিক তুলে ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং সিপিএসের সদস্য ড. ইশরাত জাকিয়া সুলতানা এ অনুষ্ঠান পরিচালনা করেন।
এনএসইউতে অ্যাম্বাসাডর টক অনুষ্ঠিত
সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সেন্টার ফর পিস স্টাডিজের উদ্যোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বাসাডর টক ‘গাজায় ইসরায়েলের যুদ্ধ: ফিলিস্তিনিদের চোখে শান্তির সংজ্ঞা’ অনুষ্ঠিত হয়।










