এরই ধারাবাহিকতায় রিটেইল বিজনেস বিভাগের উদ্যোগে ‘সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ আলী। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মো. শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমডি ও সিইও সিএলএস এজেন্টদের কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণ, ঋণ বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নেটওয়ার্ক কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে পূবালী ব্যাংকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, প্রধান কার্যালয়ের নির্বাহী এবং সিএলএস এজেন্টরা উপস্থিত ছিলেন। এ সময় অসাধারণ কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের সেরা ১৩ জন সিএলএস এজেন্টকে পুরস্কৃত করা হয়।










