রাজধানীর একটি মিলনায়তনে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ; পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এসএএমডি হোসেন, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, একেএম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য অধ্যাপক ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন। এছাড়া পর্যবেক্ষক হিসেবে ডিএসইর মো. রাকিবুল ইসলাম ও মো. বাহারুল ইসলাম শাওন; সিএসইর আলমগীর কবির এবং শেয়ারহোল্ডার ও অডিটরের প্রতিনিধিরা সরাসরি ও অনলাইনে এজিএমে অংশ নেন। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।

সভায় ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন ও ডিরেক্টরস রিপোর্ট উপস্থাপনসহ সংশ্লিষ্ট বছরের ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব দেন।