খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান উইলকোর ৫২টি দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ১ হাজার ৩০০-এরও বেশি কর্মী চাকরি হারাবে। পিডব্লিউসি নিশ্চিত করেছে, চাকরি হারানো কর্মীদের বুধবারের মধ্যে অবহিত করা হবে। স্টোর বন্ধের পাশাপাশি কোম্পানির গুদাম থেকেও চাকরি হারাবে আরো ২৯৯ জন। জিএমবি ট্রেড ইউনিয়ন বিদ্যমান পরিস্থিতির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করেছে। পিডব্লিউসি এখনো ডগ পুটম্যানসহ সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে আলোচনা করছে। দ্য গার্ডিয়ান