কর্মীদের আর্থিক সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা জোরদার করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের কর্মীরা জীবন বীমা, হাসপাতালে ভর্তি ও গুরুতর অসুস্থতা—তিন ধরনের সুরক্ষা সুবিধা পাবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন এবং মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন বলেন, ‘কর্মীরাই ব্যাংকের সাফল্যের মূল চালিকাশক্তি। তাদের সুরক্ষা ব্যাংকের “পিপল-ফার্স্ট” দর্শনের অংশ।’ এ চুক্তি এনসিসি ব্যাংকের কর্মী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘আমাদের বীমা অভিজ্ঞতা এনসিসি ব্যাংকের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে সক্ষম হবে ও ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ মিজানুর রহমান; মানবসম্পদ বিভাগের প্রধান রিশাদ হোসেইন এবং ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা। অন্যদিকে মেটলাইফ বাংলাদেশের পক্ষে আরো ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জাফর সাদেক চৌধুরী; ডিএমডি ও সিএফও আলা উদ্দিন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।










