এ স্বীকৃতি আর্থিক প্রতিষ্ঠানটির শক্তিশালী আর্থিক ভিত্তি, পর্যাপ্ত মূলধন সক্ষমতা, উন্নত সম্পদমান, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিক আর্থিক পারফরম্যান্সের প্রতিফলন। আইপিডিসি ফাইন্যান্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
‘এএএ’ রেটিং কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ঋণমান নির্দেশ করে, যা প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতেও আর্থিক দায়বদ্ধতা পূরণে প্রতিষ্ঠানের সক্ষমতার স্বীকৃতি বহন করে। এ অর্জন আইপিডিসির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, সুশাসন এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারের প্রতি গ্রাহক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের আস্থাকে আরো সুদৃঢ় করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রাহক ও অংশীজনদের আস্থা ধরে রেখে ভবিষ্যতেও টেকসই প্রবৃদ্ধি এবং উৎকর্ষ সাধনে আইপিডিসি ফাইন্যান্স একইভাবে কাজ করে যাবে।










