শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৫৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান একরামুল হক। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য আব্দুল হালিম, মো. মশিউর রহমান চমক উপস্থিত ছিলেন। স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ডিজিটাল প্লাটফর্মে সভায় অংশগ্রহণ করেন। এছাড়া ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৫৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।










