দেশের বিভিন্ন অঞ্চলে এনআরবি ব্যাংকের নতুন আটটি উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান অনলাইনে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বগুড়ার সান্তাহার ও ধুনট, রাজশাহীর কাশিয়াডাঙ্গা, বরিশালের বাটাজোর, নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ, ফেনীর ছাগলনাইয়া ও টাঙ্গাইলের গোড়াই উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান গোলাম কবির, অডিট কমিটির চেয়ারম্যান মো. মতিউর রহমান, পরিচালক মোহাম্মদ জাহেদ ইকবাল, ডা. মোহাম্মদ এহসানুর রহমান, বায়জুন এন চৌধুরী এবং এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
এনআরবি ব্যাংকের ৮ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন
দেশের বিভিন্ন অঞ্চলে এনআরবি ব্যাংকের নতুন আটটি উপশাখার কার্যক্রম শুরু হয়েছে।










