নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং এনএসইউ-ইউডব্লিউএ এগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্স (এসিই) গতকাল যৌথভাবে বাংলাদেশে জিএমও ফসল: নীতি ও অনুশীলন শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন নোবেল বিজয়ী রিচার্ড জে রবার্টস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, এনএসইউর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল খালেক প্রমুখ। সেমিনারটির মূল লক্ষ্য ছিল দেশে জিএমও ফসল সম্পর্কিত বর্তমান নীতি-কার্যক্রম মূল্যায়ন ও আলোচনা এবং গবেষণা ও উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ এবং অগ্রগতি চিহ্নিত করা। —বিজ্ঞপ্তি
এনএসইউতে বাংলাদেশে জিএমও ফসলবিষয়ক সেমিনার
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং এনএসইউ-ইউডব্লিউএ এগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্স (এসিই) গতকাল যৌথভাবে বাংলাদেশে জিএমও ফসল: নীতি ও অনুশীলন শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।










