জাপানের মূল্যস্ফীতি আগামী বছর প্রায় ১ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি সরকারের এক মুখপাত্র জানান, কেন্দ্রীয় ব্যাংককে তার ২ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। খবর রয়টার্স।

মূল্যস্ফীতি কমার খবর এমন এক সময় এল, যখন গত সপ্তাহে শেষ হওয়া দুদিনের রেট পর্যালোচনায় ব্যাংক অব জাপান (বিওজে) উৎপাদন নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তন আনবে বলে গুঞ্জন শুরু হয়। সরকারের মুখপাত্র ইয়োশিহিকো ইসোজাকি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নির্দিষ্ট আর্থিক নীতির অর্থ হলো বিওজের এখতিয়ারকে খর্ব করা। তবে আমরা প্রত্যাশা করি, বিওজে আমাদের যৌথ বিবৃতিতে সম্মত একটি সমঝোতার ভিত্তিতে সরকারের সঙ্গে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’ ২০১৩ সালে সই হওয়া সরকারের সঙ্গে যৌথ চুক্তি ও বর্তমান প্রশাসন আবার নিশ্চিত করেছে, বিওজে যত তাড়াতাড়ি সম্ভব ২ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অর্জন করবে। মধ্যবছরের পর্যালোচনা পূর্বাভাসে সরকার গত সপ্তাহে বলেছে, এপ্রিলে শুরু হওয়া অর্থবছরের সামগ্রিক ভোক্তা মূল্যস্ফীতি ২ দশমিক ৬ শতাংশ ও ২০২৪ সালে ১ দশমিক ৯ শতাংশে নামিয়ে আনা হবে।