নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও আদর্শ প্রাণিসেবার মধ্যে সম্প্রতি ক্যাটেল ইন্স্যুরেন্স সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে নিটল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিম, এএমডি ও প্রশাসন, মানবসম্পদ, করপোরেট মার্কেটিং ও ব্যাংকাসুরেন্স বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উল আলম চৌধূরী (অব.) এবং আদর্শ প্রাণিসেবার ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিদা হকসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
নিটল ইন্স্যুরেন্স ও আদর্শ প্রাণিসেবার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও আদর্শ প্রাণিসেবার মধ্যে সম্প্রতি ক্যাটেল ইন্স্যুরেন্স সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।










