এনসিসি ব্যাংক পিএলসি সম্প্রতি ইচিবা লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ অংশীদারত্বের আওতায় ইচিবার নেটওয়ার্কভুক্ত সিএমএসএমই খাতের ব্যবসায়ীরা আরো দ্রুত ও সহজতর উপায়ে ঋণসুবিধা পাবেন। এ উপলক্ষে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনসিসি ব্যাংকের ডিএমডি মো. হাবিবুর রহমান এবং ইচিবার পরিচালক নার্গিস ফাতেমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের এএমডি এম খোরশেদ আলম, ডিএমডি মোহাম্মদ মিজানুর রহমান ও মো. মনিরুল আলম, ইভিপি এবং হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেন্স ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব আইসিটি মো. সাজ্জাদুল ইসলাম, এসভিপি ও হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট শাহীন আক্তার নুহা। অন্যদিকে ইচিবার পক্ষে ছিলেন উপদেষ্টা ড. সৈয়দ আখতার হোসাইন ও জিএম ইফতেখার হোসাইন। —বিজ্ঞপ্তি