এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলি এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
ডিআইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। ওপেক্স মডেলের আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের ফলে বিশ্ববিদ্যালয় কোনো প্রাথমিক বিনিয়োগ ছাড়াই সৌরবিদ্যুৎ সুবিধা গ্রহণ করতে পারবে এবং দীর্ঘমেয়াদে খরচ স্থিতিশীল থাকবে।










