মানহা’স
ক্যাসেলর আয়োজনে মানহা’স ক্যাসেল ২৪তম ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা,
অনুর্ধ্ব-২০০০ রেটিং এ এম এম জহিরুল ইসলাম অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।
জহিরুল ইসলাম ৬ খেলায় ৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট নিয়ে ভারতের প্রিয়াংশু
বড়ুয়া রানার-আপ ও বাংলাদেশের গোলাম মোস্তফা ভূঁইয়া তৃতীয় হন।
সাড়ে চার পয়েন্ট
করে নিয়ে চতুর্থ হতে অষ্টম হন যথাক্রমে ক্যান্ডিডেট মাস্টার শরীয়ত উল্লাহ, ইফতেখার
আলম, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, শেখ খায়রুল ইসলাম ও রাব্বি সেলিম। চার পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে
শতদ্রু শোভন দে নবম ও মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস দশম হন।
রেটিং ক্যাটাগরি
পুরস্কার পান হাসানুর রহমান ও মোহাম্মদ মাহফুজুল করিম রোমেন। অন্যান্য বিশেষ পুরস্কার
পান যথাক্রমে উর্ধ্ব-৫০ আফজাল হোসেন সাচ্চু, সেরা নারী নীলাভা চৌধুরী ও সেরা বালক সাফায়েত
কিবরিয়া আজান।
শনিবার মানহা’স
ক্যাসেলের হল-রুম, লেভেল-৫, আর এইচ হোম সেন্টার, ৭৪ গ্রিন রোড, ঢাকায় চতুর্থ, পঞ্চম
ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার
বিতরণী অনুষ্ঠান অনষ্ঠিত হয়। ৬ রাউন্ড সুই-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ৬১ জন খেলোয়াড়
অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ ৪৬ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।










