ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ১৫তম শাখা সম্প্রতি ময়মনসিংহ শহরে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসির এ চৌধুরী। অনুষ্ঠানে ডিবিএইচের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সাঈদ আহমেদ, বীর প্রতীক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, চিফ অপারেটিং অফিসার তানভীর কামাল এবং ডিবিএইচের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।